• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বগুড়ায় নেসকো প্রধান কার্যালয় স্থানান্তরের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) পিএলসি এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের দাবীতে সর্বস্তরের জনসাধারন বগুড়ায় মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন। এতে শত শত নারী ও পূরুষ অংশ গ্রহন করেন।

পূর্ব ঘোষিত কর্মসূচী মোতাবেক বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিদ্যুত বিক্রয় ও বিতরনের জন্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে সরকার নেসকো গঠন করে। এরপর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নেসকোর ৫১তম পরিচালনা পরিষদ সভায় ১৬ জেলার মধ্যবর্তি বগুড়া জেলা সদরে প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। কিন্তু তৎকালীন সরকার বগুড়ার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে রাজশাহী জেলা সদরের হেতেম খাঁ এলাকায় বিউবোর প্রধান প্রকৌশলীর পুরাতন ভবনের কার্যালয়ে স্থাপন করে।

নেসকো প্রধান কার্যালয় ১৬ জেলার এক পাশে হওয়ার কারনে দূরবর্তি দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় সহ দুরবর্তি জেলার জনসাধারন ও কর্মকর্তা কর্মচারীদের প্রধান কার্যালয়ে যাতায়াতে সময় নষ্ট ও ব্যয় দুটোই বেশী হচ্ছে। এ ছাড়া বগুড়া সদরের বিউবোর পুরান বগুড়া ভবনে প্রধান কার্যালয় স্থানান্তর করলে অফিস ভাড়া সহ অতিরিক্ত খরচ হবে না। কিন্তু নেসকোর রাজশাহীর কিছু দালাল কর্মকর্তা কর্মচারী জনগণের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থের জন্য বগুড়ায় স্থানান্তরে বাধা দিচ্ছে।

একই বিষয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শুরুতে গত ২৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎ মন্ত্রী বরাবর এক ডিও লেটার প্রদান করেন। তাই অবিলম্বে নেসকো প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করতে হবে। নইলে বগুড়াবাসী কঠোর আন্দোলনে যাবে।

মানব বন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহসভাপতি ও নেসকো কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সোহরাব হোসেন লাইজু, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল কবির, শহর শ্রমিকদলের আহবায়ক নূরুল হুদা, বিদ্যুত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category