বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও বিপি পরিমাপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১ টা পর্যন্ত বগুড়া শহর শাখার অন্যতম ওয়ার্ড ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রিয়াজুল জান্নাত মডেল মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ও বিপি পরিমাপ ক্যাম্পের আয়োজন করা হয়।
৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং ডাক্তার গোলাম সাকালাইনের নেতৃত্বে ফ্রি ব্লাড গ্রুপিং এবং বিপি পরিমাপ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার দপ্তর সম্পাদক অধ্যক্ষ আব্দুল হামিদ বেগ, বিশেষ অতিথি ১৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রেজা, অত্র মাদ্রাসার পরিচালক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন । এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং শতাধিক শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং শতাধিক শিক্ষার্থীকে এ সেবা প্রদান করা হয়।