• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু

নিজস্ব প্রতিবেদক: / ২৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথম বগুড়া সফরে এসেছেন। তিনি সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে বগুড়ায় এসে পৌঁছেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান সার্কিট হাউজে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। একই সাথে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা: জোবাইদা রহমানকেও ফুল দিয়ে বরণ করে জেলা প্রশাসন।

বগুড়া শহরের প্রবেশমুখ বনানী হতে সাতমাথা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নেতাকর্মি প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী এসময় হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।

প্রধানমন্ত্রী সফরের প্রথম কর্মসূচি হিসেবে বেলা ১১টায় বগুড়া বার সমিতির নবনির্মিত বহুতল ভবনের নাম ফলক উন্মোচন করেন। এরপর তিনি বগুড়াসহ ৭ জেলায় ই-বেলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা, সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category