• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ৬৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের শহীদ টিটু মিলনায়তন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, প্রায় চৌদ্দ’শ শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই শহীদদের আকাংখার বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব। কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দেশ পরিচালনা করছেন তারা আজ সেই শহীদদের রক্তের সাথে বেঈমানী করছেন। শহীদদের আকাখার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মানে যেই জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই জুলাই সনদকে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করছে সরকার।

তিনি বলেন, গোটা জাতি যখন নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ঠিক সেই মুহুর্তে বর্তমান সরকার গণভোট এবং গুম, কমিশন সংষ্কার অধ্যাদেশ বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব এনেছে। এটা জুলাই শহীদদের সাথে সরাসরি বিশ্বাস ঘাতকতা। দেশের তরুণ সমাজ এটা মেনে নিবেনা। জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

শিবির সেক্রেটারি বলেন, আমরা সরকারের যেকোন ভালো কাজের প্রশংসা করবো। দেশ ও জাতির স্বার্থে সরকার ভালো যা কিছু করবে ছাত্রশিবির তাকে সাধুবাদ জানাবে। একই সাথে দেশ ও জাতির প্রত্যাশার বিরুদ্ধে সরকারের যেকোন পদক্ষেপের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতেও আমরা পিছপা হবোনা।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category