• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ নয় মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।

আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি।

আলোচনা সভায় শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদন আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হারুন উর রশীদ, গুলজার হোসেন মিঠু, মুক্তা শেখ, বগুড়া প্রেসক্লাবের সদস্য আব্দুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, এইচ আলীম, মামুনুর রশিদ, ফেরদৌসুর রহমান, সুমন সরদার, সানাউল হক শুভ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category