• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

সন্ত্রাস, চাঁদাবাজী মুক্ত বগুড়া গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান

প্রেস রিলিজ : / ১৬৬ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের পর বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনের প্রচারনায় পুরোদমে মাঠে নেমেছেন জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল। তিনি দিনরাত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করছেন।

বুধবার সকালে তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগের একপর্যায়ে তিনি খামারকান্দী গ্রামে উঠান বৈঠকে মিলিত হন। সেখানে উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বগুড়ার উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও দক্ষ মানুষের সংসদে যাওয়া জরুরি। সৎ মানুষ ছাড়া সরকারি অর্থের লোপাট বন্ধ করা সম্ভব হবেনা। যারা সন্ত্রাসী, চাঁদাবাজদের লালন করেন তাদের দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ করা যাবেনা। এসব অপকর্ম বন্ধ করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নাই। আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে আমরা আপনাদেরকে একটি শান্তির বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, রাজাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবু হোসেন, রুহুল আমিন মিস্টার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category