শাহ নেওয়াজ হোসেন খালিদ নামের একজন ব্যক্তি গতকাল মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে বলা হয় ওই ব্যক্তি জামায়োতে ইসলামীর রোকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা।
এই খবর জানাজানি হওয়ার পর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বরা হয়েছে শাহ নেওয়াজ হোসেন খালিদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেউ নয়, তিনি একসময় শ্রমিক কল্যাণের সাথে জড়িত ছিলেন। কিন্তু তার নৈতিক স্থখলনের কারনে অনেক আগেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
শাহ নেওয়াজ হোসেন খালিদ নামের জনৈক ব্যক্তি ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন’ মর্মে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা। সংগঠনের সভাপতি আজগর আলী ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “শাহ নেওয়াজ হোসেন খালিদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক পদস্খলনের কারণে ইতিপূর্বে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বতর্মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে তার দূরতম কোন সম্পর্ক নেই। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন বহিস্কৃত ব্যক্তিকে জামায়াতের রোকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হিসেবে প্রচারের ঘটনায় আমরা বিষ্মিত হয়েছি। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। সেই সাথে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”