• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

উপনির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : জামায়াত

নিজস্ব প্রতিবেদক: / ১৩১ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের দায়িত¦শীলদের নিয়ে আজ রোববার সকালে ঈদপূনর্মিলনী সমাবেশ করেছে জামায়াত। বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা আবিদুর রহমান সোহেল।

শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রিয় সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দিুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান ও উপনির্বাচন পরিচালনরা কমিটির যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ আবু তাহের।

প্রধান অতিথি বলেন, আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর হারানোর কিছু নাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ঘটনা জনগণ জেনের গেছে। নতুন করে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করা হলে জনগণ রুখে দিবে। উপনির্বাচনে কোন ধরনের কারচুপির চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। জনগণের রায়কে আর ছিনতাই হতে দেওয়া হবেনা। তিনি আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বগুড়া সদরের ভোটারদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category