বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়ায় মামা-ভাগ্নে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে স্থানীয় মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচ ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী’র আমীর আবু হুর ফরাজি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল।
তিনি বক্তব্যে বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী ও সহ-সেক্রেটারি এজাজ আহম্মেদ আসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত রেখে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।