• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু

নিজস্ব প্রতিবেদক: / ১৭৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু করেছেন। তিনি সকাল ৯টায় শহরের ৮নং ওয়ার্ডের সেউজগাড়ী আমতলা মোড় থেকে প্রচারনা শুরু করেন।

প্রচারনা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভা করেন আবিদুর রহমান। পথসভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি উৎসব মূখর পরিবেশে নির্বাচনের পর আবারও আমাদেরকে বোটারদের কাছে ভোট চাইতে হচ্ছে এটা দু:খজনক। বগুড়ার মানুষ যাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি বগুড়াবাসীর ভালোবাসার প্রতিদান দিতে পারেননি। তিনি বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন। ফলে আবারও ভোট দিতে হচ্ছে। আমরা আশাকরি আসন্ন উপনির্বাচনে আপনারা বগুড়ার বাইরের কাউকে নির্বাচিত করবেন না।

তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে বগুড়া সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। শহরের যানজট নিরসন হবে। সুন্দর একটা বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ।

এসময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category