• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। 

প্রধান অতিথি বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ করা হলেও রাত বাড়ার সাথে সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিত্র ফুটে ওঠে। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়ে নতুন এক কালো অধ্যায়ের সূচনা করলো নির্বাচন কমিশন। সাবেক অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নির্বাচনে জামায়াতকে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়ার কথা অকপটে স্বীকার করেছেন।

তিনি বলেন, বগুড়া সদর আসনের উপনির্বাচনেও যাতে কোন রকম কারচুপি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনভাবেই বগুড়ার উপনিবাচনে মাগুরার পরিনতি যেন না হয় তার জন্য জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মিকে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

তিনি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি যেভাবে জনগণের ভোটাধিকারকে ডাকাতি করেছেন, আসন্ন উপনির্বাচনে সেরকম চিন্তা করবেন না। সেদিন পার পেলেও এবার জনগণ আপনাদের কোন রকম কারচুপি বা ইঞ্জিনিয়ারিং মেনে নিবে না। ভোট কারচুপির যেকোন ষড়যন্ত্র শক্তহাতে মোকাবেলা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের নায়েবে আমির এডবোকেট হেলাল উদ্দিন, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, তরুণ জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের। নির্বাচন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ কারিগারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি ও আসন পরিচালক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। প্রধান অতিথি পরে আইনজীবীদের ইফতার মাহফিলে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category