• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

পলাশবাড়ীতে পল্লীশ্রীর আয়োজ‌নে আন্তর্জা‌তিক নারী পালিত

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ' / ১০৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ীর পল্লীশ্রীর আয়োজনে রোববার(৮ মার্চ)সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য,নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার।প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ‌্য কর্মকর্তা, এরিয়া কোঅ‌ডি‌নেটর সা‌জেদুল ইসলাম পল্লীশ্রী ও দি‌প্তী রানীসহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন,একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার,সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।একই সঙ্গে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার উপরও বিশেষ গুরুত্বা- রোপ করা হয়।

পরবর্তী‌তে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে পল্লীশ্রী সংস্থার হোপ প্রক‌ল্পের আয়োজ‌নে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। সেখা‌নে বেতকাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান মুস্তাফিজুর রহমান মোস্তাক ও ইউপি সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category