• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ / ৪৭৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি হাবড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামের ইতিহাসে বদর দিবস সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। মুসলমানদের জীবনে এই দিনটি সাহস, ত্যাগ ও ঈমানের শিক্ষায় অনুপ্রাণিত করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান মোল্লা। তিনি বলেন, বদর দিবস মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ ও আল্লাহর উপর ভরসার উজ্জ্বল উদাহরণ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি ওসমান আলী, পার্বতীপুর পৌর সেক্রেটারি শাহিন আক্তার এবং রংপুর কারমাইকেল কলেজের সাবেক ছাত্রশিবিরের দায়িত্বশীল ও “এসো গড়ি” এর প্রতিষ্ঠাতা ফিরোজ কবির।

র‍্যালিতে হাবড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন হাবড়া ইউনিয়ন সভাপতি নাজমুল হুদা সমুন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category