• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

নিউজ ডেস্ক: / ১১২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের সঙ্গে চলমান হামলা–পাল্টা হামলার মধ্যেই শনিবার (৭ মার্চ) তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রম্প বলেছেন, তেহরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে তার সরকার ইরানের সঙ্গে কোনো আলোচনা করবে না।

এদিকে এক সপ্তাহ আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে অস্থায়ীভাবে তিন সদস্যের একটি কাউন্সিল ক্ষমতা পরিচালনা করছে। এতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাশাপাশি বিচার বিভাগের প্রধান গালাম হোসেইন মোহসেন এজেই এবং জ্যেষ্ঠ আলেম আলরেজা আরাফি অন্তর্ভুক্ত আছেন।

সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা–পাল্টা হামলা অব্যাহত রয়েছে এবং উপসাগরীয় কয়েকটি দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category