• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

নিউজ ডেস্ক: / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে।

তারা জানিয়েছে, আজ (৩ মার্চ) ভোরে ‌‌‘এক ঝাঁক ড্রোন’ মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

এদিকে লেবাননে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছিল, তাতে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত বলে উল্লেখ করা হয়েছিল।

লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের কারণে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category