• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ মার্কিন হামলায় নিহত

নিউজ ডেস্ক: / ৮৬ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় বিপর্যয় হলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা। এবার জানা গেল দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকেও হত্যা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত হয়েছেন।

খবর অনুযায়ী, আহমেদিনেজাদ তার নিজ বাসভবনে হামলার শিকার হন। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এই হত্যাকাণ্ডের খবর প্রচার করে একে ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান হামলার একটি অংশ হিসেবে বর্ণনা করেছে।

আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

কট্টরপন্থী বক্তব্যের জন্য পরিচিত এই নেতা পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক নজরদারিতে ছিলেন।

২০০৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত এবং এর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভও তার প্রেসিডেন্সি আমলের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল।

সূত্র: তুর্কি টুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category