• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: / ১৭৭ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। শনিবার বিকেলে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, আইন সম্পাদক এডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

মনোয়নপত্র উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের ভোটারদের দূর্ভাগ্য প্রতিটি নির্বাচনে তারা একটি দলকে বিজয়ী করেন, কিন্তু বিজয়ী হওয়ার পর তারা আসনটি ছেড়ে দেন। ফলে পুনরায় উপনির্বাচন করতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। নিজেদের সন্তান ভেবে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করলেন কিন্তু তিনিও আসনটি ছেড়ে দিলেন। বাধ্য হয়ে আবারও আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। আসন্ন উপনির্বাচনে মার্কা দেখে নয়, সৎ, যোগ্য প্রার্থী দেখে ভোট দেয়ার জন্য তিনি বগুড়াবাসীর প্রতি আহ্বানর জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category