বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আজ শুক্রবার শহরের কলোনীস্থ শাহ ওয়ালী উল্লা মিলনায়তনে যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিকের সঞ্চালনায় ইফতার মাহফিলে সবাপতিত্বে করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য, বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আল-আমিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী।

বক্তব্য রাখেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সহ-সেক্রেটারি নামিরুল হক জার্সিস, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য মোস্তফা মোঘল, পলাশ, বিপুল, সোহেল প্রমূখ।

আবিদুর রহমান সোহেল বলেন, মাহে রমজান এসেছে আমাদেরকে তাকওয়াবান করতে। কোনভাবেই এই মাসকে অবহেলা করা যাবেনা। শত ব্যস্ততার মাঝেও পবিত্র কুরআন নাজিলের এই মাসের সকল ইবাদত সঠিকভাবে পালন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বগুড়া শহর যুব ও ক্রীড়া বিভাগের আওতাধীন ৩০টি শাখার দুই শতাধিক দায়িত্বশীল ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।