• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বিসিএলে টানা দ্বিতীয় জয় পেলো নর্থ জোন

স্পোর্টস রিপোর্টার: / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বিসিএল এর দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক পরাজয় বরণ করেছে সাউথ জোন। রাজশাহী বিভাগীয় ষ্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শক্তিশালী নর্থ জোনকে মাত্র ১৪৫ রানের টার্গেট দেয় সাউথ জোন। দলের প্রথম সারির ৪ জন ব্যাটারের কেউ দুই অংকের রান করতে পারেনি। ৫ নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন মিথুন। এছাড়া অধিনায়ক সোহান ২৪ এবং রবিউল করেন ২৯ রান।

নর্থ জোনের নাহিদ রানা ও মেহরব হোসেন ৩টি করে এবং শরিফুল ও মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে নর্থ জোন ২৫ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। লিটন দাস দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া তাওহিদ হৃদয় ৩৩ এবং আকবর আলী অপরাজিত ১৯ রান করেন।

মোস্তাফিজুর রহমান ৩টি উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category