• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

আনছার আলী ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার

প্রেস রিলিজ : / ১১০ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শনিবার আনছার আলী ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার একটি মাদ্রাসায় এতিম ও মাদ্রাসা ছাত্রদের সন্মানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথির আলোচনা করেন বগুড়া শহর জামায়াতের পেমাজীবী জোনের পরিচালক মোঃ এরশাদ হোসেন। প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন আর রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি হাফেজ মাওলানা মোঃ হেদাতুল্লাহ। আলোচনা করেন ১৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরমোঃ ইবরাহিম হোসেন।

উপস্থিত ছিলেন নাজমুস শাকিব সাবির, আব্দুল জলিল, হযরত আলী সহ অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ ও শতাধিক মাদ্রাসার ছাত্র এতিম ছাত্রবৃন্দ।

প্রধান আলোচক রমজানের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন রমজান এসেছে মানুষের কল্যাণের জন্য রমজান মানুষকে পাপাচার থেকে রক্ষা করে। রমজান সেই মাস যে মাসে কুরআন নাযিল হয়েছে আর এই কোরআন নাজিলের কারণেই এই রমজান মাস অত্যন্ত শ্রেষ্ঠ মাস তাই এই রমজান মাসে সকলকে কোনআন অধ্যায় কোরআন চর্চা এবং কোরানের সমাজ করার জন্য সকলকে আহ্বান জানান। তিনি আরো বলেন রমজান মাস গুনাহ মাফের মাস এই মাসে যারা গুনা মাপ করতে পারল না তাদের মত হতভাগা আর কেউ নাই তাই তিনি সবাইকে গুনাহ মাফের জন্য রহমত বরকত এবং মাগফেরাতে মাসকে ভালোভাবে কাজে লাগিয়ে গুনাহ কে মাফ করে আত্মশুদ্ধি অর্জন করে নিজেকে একজন প্রকৃত মুসলমান হিসাবে এই সমাজে উপস্থাপন করতে হবে এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সান্নিধ্য লাভ এবং জান্নাতে আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তার আলোচনা শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category