• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় অপহরন করে চাঁদাবাজী মামলয়া সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ১৭০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ফাঁদে ফেলে অপহরণ, আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকার চাঁদাবাজি! এলজিইডি কর্মকর্তাকে মারধর, জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর কান্ডে বগুড়ায় ছাত্রদল নেতাসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

বগুড়ায় কৌশলে ডেকে নিয়ে এক এলজিইডি কর্মকর্তাকে অপহরণ করে মারধর ও আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

কফি খাওয়ার দাওয়াত দিয়ে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগে বগুড়ায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার এফআইআর নং-৫৪, তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, জিআর নং-১৩৩/২৬, ধারা ৩৪১/৩৬৫/৩৮৫/৩৮৬/৪৬৭/৫০৬ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন—মহিষাবান সরকারপাড়া গ্রামের মৃত বাছেদ সরকার মাহমুদুল হাসান ওরফে মোহন (৩১), ক্ষিদ্রপেড়ী এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান (১৯), তরফসরতাজ এলাকার গোলাম রব্বানীর ছেলে রবিউল ইসলাম রকি (২১) ও দাঁড়াইল এলাকার ছালেকের ছেলে আশেকুল ইসলাম (১৯)। গ্রেফতার হওয়া ৪জন আসামীই জেলার গাবতলী উপজেলার।

গ্রেফতার হওয়া ১নং আসামী মাহমুদুল হাসান ওরফে মোহন (৩১), গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও আরও ৩ আসামীর প্রাথমিকভাবে রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানাধীন রানার প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রধান আসামি মাহমুদুল হাসানের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা (১ হাজার টাকার ১৪টি নোট ও ৫০০ টাকার ১২টি নোট), সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার একটি চেক (নং-৩৪৯৯৭২৩) যাতে ১ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ ছিল, উদ্ধার করা হয়। অপর আসামি মেহেদী হাসানের কাছ থেকে ৩০০ টাকার ৩টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও একটি মোবাইল ফোন (সিম নং-০১৭৪২-৬১১৪৭৩) জব্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী এলজিইডি বগুড়া সদর কার্যালয়ে কার্য সহকারী হিসেবে কর্মরত। কিছুদিন আগে মোছাঃ শাহানাজ পারভিন নামের এক নারীর সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। ওই নারী নিজেকে এলজিইডি ঢাকা অফিসে আউটসোর্সিং কর্মী পরিচয় দিয়ে ১৬ ফেব্রুয়ারি বিকেলে জলেশ্বরীতলা এলাকার একটি রেস্টুরেন্টে কফির আমন্ত্রণ জানান। সেখানে গেলে লিফটের সামনে কয়েকজন ব্যক্তি বাদীর পথরোধ করে তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়।

মামলার এজাহারসূত্রে জানা যায়, সেখানে তাকে মারধর করে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে বিয়ের ভয় দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তাৎক্ষণিকভাবে বাদীর কাছ থেকে নগদ টাকা আদায় করা হয়। পরে তাকে একটি ব্যাংক চেকে ১ লাখ ৮০ হাজার টাকা লিখে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং ৩০০ টাকার ব্ল্যাংক নন-জুডিসিয়াল স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয়। বাকি টাকা পরিশোধ না করলে মামলা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী বলেন, “এ পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরও একজন জড়িত রয়েছে, তাকেও দ্রুত গ্রেফতার করা হবে। মামলার তদন্ত চলমান রয়েছে।”

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাদের জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category