• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়া জামিলনগরে রমজানের তোহফা ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রেস রিলিজ : / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের ব্যক্তিগত আয়োজনে ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের মাঝে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘তোহফায়ে রমজান’ বিতরণ করা হয়েছে। এছাড়াও মাসব্যাপী ‘প্রতিদিন একশত মানুষকে ইফতার বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ।

অনুষ্ঠানের প্রধান আয়োজক সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ জানান- এ বছর ৮ নম্বর ওয়ার্ডসহ শহরের আরও কয়েকটি মসজিদের দায়িত্বশীল ইমাম-মুয়াজ্জিন-খাদেম ভাইদের পরিবারের জন্য তিনি খাদ্যপণ্য বিতরণ করেছেন। এ বছর ৮৫ (পঁচাশি টি) খাদ্যপণ্যের প্যাকেজ বিতরণ করা হয়েছে । প্রতিটি প্যাকেজে রয়েছে-চাল,ডাল,তেল,খেজুর,আলু,সেমাই ও চিনিসহ অন্যান্য খাদ্যপণ্য।

অনুষ্ঠান সমন্বয়ক মাসুদ জানান- আজ পহেলা রমজানে আজিজুল হক কলেজ গেইট এলাকায় প্রথমদিনের ইফতার বিতরণ করা হবে। এরপর ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রতিদিন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে। আয়োজক এরশাদুল বারী এরশাদের বড় ভাই সাইফুল ইসলাম জানান- কেবলমাত্র মরহুম পিতা-মাতা ও পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত ও সওয়াবের আশায় প্রতি রমজানের ন্যায় এবছরেও তারা এই আয়োজন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বিকাল তিনটায় শহরের উপকন্ঠ জামিলনগরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল কলেজের মাঠে তোহফায়ে রমজান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা শাজাহান আলী, গ্রীণল্যান্ড হাউজিং জামে মসজিদের ইমাম মওলানা শাহ জামাল, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন, আবু তাহের সহ আরও অনেকে । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ডা: মুনসুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category