বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে ব্যাপক পরিচিত মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হওয়ার খবরে এলাকায় সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।