• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

যশোর–কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর ১৭ বিজয়ী এমপিকে সংবর্ধনা

নিউজ ডেস্ক: / ৭৬ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

যশোর সংবাদদাতা : যশোর–কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। তিনি বিজয়ী সংসদ সদস্যদের হাতে ফুল এবং ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার দায়িত্বশীল নেতৃবৃন।
বক্তৃতায় মোবারক হোসেন বলেন,জনগণের রায় আমাদের কাছে একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক, রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নির্বাচিত প্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান নিজ নিজ এলাকার সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা প্রাধান্য দিয়ে সংসদীয় দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, বিজয় না পেলেও দলের যেসব প্রার্থী নির্বাচন করেছেন, তাদের হতাশ না হয়ে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। জনগণের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা তুলে ধরার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে করতালি, স্লোগান এবং শুভেচ্ছায় ছিল উৎসবের আবহ। বক্তারা বলেন, এই বিজয় শুধু প্রার্থীদের নয় এটি জনগণের বিজয় এবং দীর্ঘদিনের আপসহীন সাংগঠনিক পরিশ্রমের ফল।

সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যদের তালিকা সংগঠিতভাবে বিজয়ী সংসদ সদস্যদের নাম ও আসনসমূহ নিম্নরূপ

কুষ্টিয়া জেলা
আব্দুল গফুর – কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) মুফতি আমীর হামজা কুষ্টিয়া-৩ (সদর) মাওলানা আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী)
মেহেরপুর জেলা মাওলানা তাজ উদ্দীন খান মেহেরপুর-১ (সদর) মাওলানা নাজমুল হুদা মেহেরপুর-২ (গাংনী)
চুয়াডাঙ্গা জেলা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা-১ অ্যাড. রুহুল আমীন চুয়াডাঙ্গা-২
ঝিনাইদহ জেলা অধ্যাপক আলী আজম মো. আকর ঝিনাইদহ-২ অধ্যাপক মতিয়ার বহুমান ঝিনাইদহ-৩ আবু তালেব ঝিনাইদহ-৪ নড়াইল জেলা অ্যাড. আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ যশোর জেলা মাওলানা আজিজুর রহমান যশোর-১ ডা. মসলেহ উদ্দিন ফরিদ যশোর-২ অধ্যাপক গোলাম রসূল যশোর-৪ অ্যাড. গাজী এনামুল হক যশোর-৫ অধ্যাপক মুক্তার আলী যশোর-৬ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আনন্দঘন পরিবেশে সফল সমাপ্তি বক্তা, অতিথি, বিজয়ী এমপি এবং হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, উচ্ছ্বাস ও নবউদ্যমে কাজ করার অঙ্গীকার। বিজয়ীরা সবাই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন, যা তারা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category