• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

নিজস্ব প্রতিবেদক: / ১২৪ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বোনের স্বামীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসে এবার ছুরিকাঘাতে ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত যুবকের নাম ফাহিম হোসেন(১৯)। তিনি বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

শনিবার সকাল সাড়ে টার দিকে মাটিডালী বিমানমোড় এলাকায় ফাহিমকে ছুরিকাঘাত করা হয়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২ টায় ফাহিম মারা যায়।
নিহত ফাহিমের বোনের স্বামীর সেতু এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে উত্যাক্ত করতেন।এঘটনার প্রতিবাদ করায় তিন মাস আগে তনয় সেতুকে ছুরিকাঘাত করে। পরে মামলা করলে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ আগে তনয় জামিনে মুক্ত হয়। শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাচ্ছিলেন।পথিমধ্যে মাটিডালী বিমানমোড় এলাকায় তনয় ফাহিমের পথরোধ করে বুকে ও পিঠে উপুর্যপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২ টায় ফাহিম মারা যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম বলেন, বোনকে উত্যক্ত করার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
নিহতের পরিবারের পক্ষ তনয় নামের এক যুবকের নাম বলা হয়েছে তাকে আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category