গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অমিতাভ চন্দ্র সুজন ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী হিসেবে কাজ করতেন এবং এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পরিচিত ব্যক্তি ছিলেন।
নিহত অমিতাভ চন্দ্র সুজন গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের আইনজীবীর সহকারী ( মহুরী) ছিলেন
নিহত সুজনের ভাই সুধান চন্দ্র রায় জানান, জমাজমি নিয়ে গত ৪/৫ বছর থেকে স্থানীয় নরেশ চন্দ্রের সাথে বিরোধী চলছিল সেই রেশ ধরে নরেশ চন্দ্র নিহত সুজনকে হুমকি দিতো ওরাই বাড়ীর ডুকে সুজনের মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে৷
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অবস্থান কালে দুর্বৃত্তরা ধারালো কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত কার্যক্রম শুরু করে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।