• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

প্রচারনার শেষ দিনে বগুড়া সদরে চমক দেখালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক: / ৩৫৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী প্রচারনার শেষ দিনে আজ সোমবার বগুড়া শহরে জনতার ঢল নেমেছিল দাঁড়িপাল্লার পক্ষে। বিকেলে পৌর পার্ক থেকে শুরু হওয়া গণমিছিলে পুরো শহর থমকে যায়। হাজার হাজার মানুষের অংশগ্রহনে গণমিছিল হতবাক করেছে শহরবাসীকে।

গণমিছিল শুরুর পূর্বে পৌরপার্কে সমাবেশ করে জামায়াত। বগুড়া-৬ সদর অঅসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, হেদাইতুল ইসলাম, ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার প্রমূখ।

সমাবেশে বক্তব্যে আবিদুর রহমান সোহেল ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দানের জন্য বগুড়াবাসীকে আহ্বান জানান।

সমাবেশ শেষে পৌর পার্ক হতে গণমিছিল শুরু হয়ে সাতমাথার ওপর দিয়ে বড়গোলা ঘুরে কাঁঠালতলা-নবাববাড়ী সড়ক দিয়ে জলেশ্বরীতলা অতিক্রম করে আবারও পৌর পার্কে গিয়ে শেষ হয়। পুরো মিছিল শেষ হতে প্রায় ১ ঘন্টা সময় লাগে।

আয়োজকরা জানিয়েছেন, আজকের গণমিছিলে আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার মানুষ অংশ নিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category