• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: / ৯৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বগুড়া শহরে এক বিশাল র‌্যালী বের হয়। সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন থেকে র‌্যালী শুরু হয়ে জলেশ্বরীতলা হয়ে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও জামায়াতের বগুড়া শহর আমির, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন, আকসুর সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, জাকির হোসেন সেলিম, মাওলানা ড. হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শাহীন আলম, আসাদুলাহ আল গালিব প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির কে আরো বেশী করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হতে হবে। কল্যাণ মূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখতে হবে। আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সাধারণ জনগণকে ভোট চাইতে হবে। তাহলে আমরা অবশ্যই একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন বলেন, শত জুলুম নির্যাতন হত্যা করে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবেনা। বরং শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েই এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে কাজ করছে। তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজগর আলী, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আল জাবের হক্কানী, মনিরুজ্জামান লিটন, আব্দুল ওয়াদুদ, জিয়া আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category