• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

তারেক রহমানের আসনে জামায়াত কর্মিদের পা কেটে নেওয়ার হুমকি!

নিজস্ব প্রতিবেদক: / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-৬ সদর আসনে বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর কর্মি-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিন ভোট কেন্দ্রে গেলে জামায়াত কর্মিদের পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন ইউনিয়ন বিএনপির কয়েক জন নেতা। এঘটনায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছে জামায়াত। একই সাথে হুমকিদাতাদের নামে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. আল-আমিন কর্তৃক দায়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, “বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী প্রচারনায় বিভিন্ন এলাকায় বাধা প্রদান এবং কর্মিদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

বিশেষ করে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ০২ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন (০১৭৪১০০৬০১৫) এবং সাধারণ সম্পাদক ফেরদাউস (০১৩০৬৬৪৫৪০০) এর নেতৃত্বে নেতাকর্মিরা জামায়াতে ইসলামীর নারী কর্মিদের প্রচারনায় বাধা প্রদান করে। এসময় তারা হ্যান্ডমাইকে জামায়াতের নেতাকর্মিদের এই বলে হুমকি-ধামকি দেয় যে, যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে নির্বাচনের দিন তাদের ঠ্যাং (পা) কেটে নেওয়া হবে। এমনকি নির্বাচনের পর দাঁড়িপাল্লার কর্মিদের বাড়ীঘর পুড়িয়ে দেওয়া এবং জামায়াতের নারী কর্মিদের স্বামীদের মামলা দিয়ে জেলখানায় পাঠানোরও হুমকি দেয়। এমতাবস্থায় উক্ত এলাকায় জামায়াতের নেতাকর্মিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি।” সেই সাথে নির্বিঘ্ন নির্বাচনী প্রচারনা নিশ্চিত করে বগুড়া-৬ (সদর) আসনের প্রতিটি এলাকায় সকল প্রার্থীর প্রচারনার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছে জামায়াত।

অভিযোগের অনুলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), কমান্ডার, সেনা ক্যাম্প, কমান্ডার, বিজিবি ক্যাম্প এবং অধিনায়ক র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পকে দেওয়া হয়েছে।

এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি শেখেরকোলা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আউয়াল কাফি ও বাহিনীর সদস্যরা নিয়মিত ভাবে জামায়াতের কর্মি-সমর্থ করা হুমকি-ধামকি প্রদান করছে।

উল্লেখ্য, বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category