• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ১৩৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রায়নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহাস্থান শাহ সুলতান (রহ.) ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার। এসময় তিনি বলেন, “৫৪ বছরে যাদের ক্ষমতায় দেখেছি তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নতি করেছে, কিন্তু ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। অথচ আমাদের দেশের পরে যে দেশগুলো স্বাধীন হয়েছে তারা আজ অনেক উন্নতি লাভ করেছে। আমরা একাত্তরে অনেক রক্ত দিয়েছি।


সর্বশেষ ২৪ সালে ছাত্রদের নেতৃত্বে এদেশের জনগণ আন্দোলন শুরু করলো। আন্দোলনের এক পর্যায়ে ১৫ বছরের আওয়ামী মসনদ তছনছ হয়ে গেলো। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশেই থাকতে পারলেন না। অথচ তিনি গর্ব করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না।”

রায়নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট শাকিল উদ্দিন।

জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার আহবায়ক এম এস এ মাহমুদ, উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী ছাব্বির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category