• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলাদের বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ১৯৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে বিশাল মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত নির্বাচনী মিছিলটি শুরু হয় রোববার সকাল ১১টায়। বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন।

সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে শুরু হয়ে মিছিলটি আকতারা, নারুলী, বউবাজার, কইপাড়া, বরিয়া হয়ে আবারও দ্বিতীয় বাইপাসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এ্যাড. আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারি সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫নং জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারি সেক্রেটারি নার্গিস আকতার, ১৯নং ওয়ার্ড সেক্রেটারি সুরাইয়া পারভীন, ২০নং ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী, ২১নং ওয়ার্ড সেক্রেটারি মনিরা বেগম।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, ভোটাররা কারো কোন মিথ্যা প্ররোচনায় এবার বিভ্রান্ত হবেনা। তারা সৎ এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সবচেয়ে নির্যাতিত ছিল জামায়াত। জুলাই অভ্যুত্থানের পর একটি দল যখন চাঁদাবাজী, খুন-খারাবীতে লিপ্ত ছিল জামায়াতে ইসলামী তখন নিয়োজিত ছিল মানুষের সেবায়। একারনে এবারের নির্বাচনের বগুড়াসহ সারাদশে দাঁড়িপাল্লার জোয়ার এসেছে। সবাই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। বগুড়া সদরবাসী তাদের এমপি হিসেবে জামায়াত প্রার্থীকেই বেছে নিরবে বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category