• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়া ও নওগাঁ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: / ১১৭ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিভিল প্রশাসনকে সহায়তার লক্ষ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ১২টায় বগুড়া সদর উপজেলার এসপি ব্রিজ সংলগ্ন মহিলা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এতথ্য জানান ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছে। নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বগুড়া ও নওগাঁ- এই দুই জেলার মোট ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপন করে মোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত এবং ইতোমধ্যে মাঠে অবস্থান করছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক বা অস্ত্র পাচার যেন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানায়, বিওপিগুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল মনিটরিং, বডি অর্ন ক্যামেরা ও নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। গত এক মাসে তল্লাশি চালিয়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও চোরাচালান মালামাল জব্দসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরে র‌্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবির সহকারী পরিচালক রবিউল ইসলাম এবং বেইজ ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি আশাবাদ ব্যক্ত করেছে যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category