• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত

নিউজ ডেস্ক: / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির হামলায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (৪২) নিহত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শেরপুর–৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।

হামলার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনায় শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category