• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

পাবনায় নির্বাচনী প্রচারণায় বাধা, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

পাবনা সংবাদদাতা: / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাবনা-৫ সংসদীয় আসনের ১১ দলীয় সমর্থিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় তাঁর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন স্থানে অযৌক্তিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোথাও কোথাও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, যা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ ও আইনানুগভাবে গণসংযোগ ও প্রচারণা চালাতে চাই। কিন্তু বারবার বাধা দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যায় এবং নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রিন্সিপাল ইকবাল বলেন পাবনা ৫ এর সহকারী রিটার্নিং অফিসার পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার তার পরিচয় গোপন করে পাবনাতেই দীর্ঘদিন চাকরি রত আছে এবং এবং তিনি নির্বাচনে ও প্রভাববিস্তার করে পক্ষপাতিত্ব করছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।

তিনি তার মহিলা কর্মীদের উপর আক্রমণের বর্ণনা দিয়ে বলেন , কর্তৃপক্ষের নেতাকর্মী আমাদের মহিলা কর্মীদের কাজে নানান ভাবে বাঁধা দিচ্ছে এমনকি লাঞ্ছিত করতেও দ্বিধা করছে না। আমরা প্রশাসনে অভিযোগ দায়ের করেছি অতিসত্বর তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবী করছি।

হেমায়েতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কে প্রতিপক্ষের প্রার্থীর হত্যার হুমকি আচরণ বিধি লঙ্ঘনের শামিল, এক্ষেত্রে প্রশাসনের কাছে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইকবাল হোসাইন আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ ক্ষেত্রে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হবে।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী মাঠে সমান আচরণ নিশ্চিত করে অবিলম্বে সব ধরনের বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনে পাবনা পৌর জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা,পাবনা পৌর জামাতের সাবেক আমির আবিদ হাসান দুলাল,শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম সহ তাঁর সমর্থক, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category