ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চর মোনাই) এর পাবনা পৌর শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের জামায়াতে যোগদান করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবনা পাঁচ আসনের ১১ দলীয় সমর্থিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন এর নির্বাচন নিয়ে অফিসে এসে জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগদান করেন।
শাহাদাত হোসেন জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ জাতির সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ ইসলামি আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে আমি জামাতি ইসলামীর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে এবং লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করছি আমার জন্য সবাই দোয়া করবেন, দেশ ও জাতির কল্যাণে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করবেন।