• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় সেনা অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৮৭ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বগুড়ার শাজাহানপুর থেকে বিদেশী পিস্তলসহ এক শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকাল ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ এবং লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এলাকা হতে মো সাজ্জাদ হোসেন নামক একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯মিমি পিস্তল রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে সন্ত্রাসী সাজ্জাদকে সাথে নিয়ে আভিযানিক দল পিস্তল উদ্ধারে  তার নিজ বাসায় গেলে সাজ্জাদের সহযোগী ও তার স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশে একটি নর্দমায় ফেলে দেয়।

পরবর্তীতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর-এর নেতৃত্বে আভিযানিক দল দক্ষতার সাথে সার্চ অপারেশন এর মাধ্যমে পিস্তলটি উদ্ধার করে। এছাড়াও, ঐ বাসা হতে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এধরনের  আভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category