• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

অ-১৬ ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন বগুড়া জেলা

নিজস্ব প্রতিবেদক: / ১০৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা আবারও চ্যাম্পিন হয়েছে। আজ ৬ উইকেটে পাবনা জেলাকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয বগুড়া।

নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাবনা জেলা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে।

দলের পক্ষে রিফাত ৬৮ ও তাহমিদ ১৮ রান করেন। বগুড়ার বোলার সাদিক পাঁচটি, শিহাব তিনটি, আলিফ ও অহন একটি করে উইকেট লাভ করে।

জবাবে বগুড়া জেলা ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করে খেলায় জয়লাভ করে । দলের পক্ষে রাফিদ ৫৪, সিহাব ৩৬ রান করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বগুড়া দলের রাফিদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, বিসিবির কাউন্সিলর রুবায়েত হক সুনান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেহেদী হাসান, বিসিবির সিলেক্টর সেলিম হোসেন সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category