• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিউজ ডেস্ক: / ৭৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ তাদেরকে বরণ করে নেন।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বাউফল উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, “আজ থেকে আমি জামায়াতে ইসলামির সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকতে চাই। আমার অনুসারীরাও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে এবং আরও যোগ দিবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা ইসহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category