• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যান : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক: / ৭১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

১০ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ভোটকেন্দ্র দখল, সিল মারার পাঁয়তারা থাকলে সেই পাঁয়তারা আপনারা আগেই ভুলে যান। সেই পাঁয়তারা সফল হবে না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেবো, জনগণের প্রকৃত বিজয় নিয়ে আসবো।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণার গণমিছিলে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রধান সমস্যা ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট, চাঁদাবাজ। আমরা সব সমস্যার সমাধান করবো। এই এলাকার অনেক মাঠ দখল হয়ে আছে। আমরা এসব মাঠ উদ্ধার করবো, সেখানে আমাদের শিশুরা খেলাধুলা করবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, গণঅভ্যুত্থানের পর আমরা মাঠ থেকে সরি নাই, আমাদের মাঠ থেকে সরানো যায় নাই। জীবন থাকতে মাঠ থেকে সরবো না।

তিনি আরও বলেন, গণভোটে আমরা সবাই ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবো। ‘হ্যাঁ’ আমাদের সংস্কার, ‘হ্যাঁ’ সুশাসন, ‘হ্যাঁ’ মানে সার্বভৌমত্ব। ‘হ্যাঁ’ মানে জুলাই গণঅভ্যুত্থান। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা সংবিধান পরিবর্তন করে সুশাসন নিশ্চিত করবো। আমরা বৈষম্য-দুর্নীতিকে না বলবো।

নাহিদ ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে আজ ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছি। আমরা জনগণের কাছে যাবো। ১০ দলীয় ঐক্য সংসদে যাবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category