• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

উত্তরবঙ্গ গরিব নয়, একে গরিব করে রাখা হয়েছে: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক: / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

উত্তরবঙ্গকে এতকাল অবহেলা করে ‘সৎ মায়ের মতো’ আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ গরিব নয়, একে গরিব করে রাখা হয়েছে। আমরা উত্তরবঙ্গকে আর বেকার দেখতে চাই না। প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।

মঞ্চে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। এখন থেকে উন্নয়ন টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, বরং তেঁতুলিয়া থেকে টেকনাফ হিসেবে গণ্য করা হবে।

তিনি বলেন, আল্লাহর নেয়ামত নদীগুলোকে খুন করা হয়েছে। একটি পক্ষ শুধু নির্বাচনের আগে নদী নিয়ে কথা বলে, পরে আর খোঁজ থাকে না। আমরা এমন রাজনীতি ঘৃণা করি।

১০ দলীয় জোট সরকার গঠন করলে পাঁচ বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া হবে এবং নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির বলেন, পঞ্চগড়েও মেডিকেল কলেজ করা হবে। প্রশ্ন আসতে পারে এত টাকা কোথায় থেকে আসবে? যারা এতদিন দেশ থেকে টাকা পাচার করেছে, তাদের পেটের ভেতর থেকে সেই টাকা বের করে আনা হবে। জুলাই যোদ্ধাদের ঋণ পরিশোধের অঙ্গীকার করে তিনি বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই, জনগণই আমাদের কার্ড।” এ সময় তিনি হুঁশিয়ারি দেন যে, জনগণের ভোট কেউ ডাকাতি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে রুখে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category