• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণরা শুরু করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক: / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণরা শুরু করলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মিদের সাথে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন জামায়াত প্রার্থী।
এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান সহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নরতুনর বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারনা শুরু করলাম। দেশের মানুষ জুলাই আন্দোলনের জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিবে। তিনি দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category