• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় আমিরে জামায়াতের জনসভার ভেন্যু পরিদর্শনে রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক : / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান আজ বগুড়ায় আমিরে জামায়াতের জনসভার ভেন্যু পরিদর্শন করেছেন। তিনি বাদ জোহর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আমিরে জামায়াতের নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এবার তারা জামায়াতে ইসলামীকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসাতে উদগ্রীব হয়ে আছে। দূর্নীতি, দু:শাসন মুক্ত বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের কোন বিকল্প নাই। সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ১২ ফেব্রুয়ারি জনগণ জামায়াতকে বিজয়ী করে দূর্নীতিবাজ, চাঁদাবাজদের লালকার্ড দেখাবে।

এসময় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা নায়েবে আমির আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category