আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনের ৩ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ওই তিন জন প্রার্থী রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমানের নিকট প্রত্যাহারের আবেদন জমা দিলে তা মন্জুর হয়। প্রত্যাহার কারীরা হলেন, বগুড়া -১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিতর্কিত পুলিশ কর্মকর্তা আওয়ামী দোসর, বরখাস্তকৃত অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলনের স্ত্রী মোছাঃ শাহাজাদী আলম লিপি, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিশের বগুড়া-৩ আসনের প্রার্থী তৌহিদুল ইসলাম ও জামায়াত জোটের অপর শরীক এলডিপির বগুড়া-৪ আসনের প্রার্থী কামরুল হাসান মোঃ শাহেদ ফেরদৌস।
এদিকে প্রত্যাহারের পর জেলার ৭টি আসনে বৈধ প্রার্থী রইলো ৩৬জন। এরা হলেন বগুড়া-১ আসনে জামায়াতের মোঃ শাহাবুদ্দিন, বিএনপির কাজী রফিকুল ইসলাম, বিএনপির বিকল্প প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির, ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের মোঃ আসাদুল হক, গণফোরামের জুলফিকার আলী, বগুড়া-২ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান, বিএনপির মীর শাহে আলম, নাগরিক ওইক্যের মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলনের জাামল উদ্দিন, স্বতন্ত্র রেজাউল করিম তালু, গণঅধিকার পরিষদের সেলিম সরকার, জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে জামায়াতের নূর মোহাম্মাদ, বিএনপির আব্দুল মহিত তালুকদার, ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার, জাতীয় পার্টির শহিদুল ইসলাম, বগুড়া-৪ আসনে জামায়াতের মোস্তফা ফয়সাল, বিএনপির মোশারফ হোসেন, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী ও জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, বগুড়া -৫ আসনে জামায়াতের মোঃ দবিবুর রহমান, বিএনপির গোলাম মোহাম্মাদ সিরাজ, এলডিপির খান কুদরত ই সাকলায়েন, ইসলামী আন্দোলনের মীর মোঃ মাহমুদুর রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির শিপন কুমার রবিদাস, বগুড়া-৬ আসনে বিএনপির তারেক রহমান, জামায়াতের আবিদুর রহমান, ইসলামী আন্দোলনের আবু নুমান মোঃ মামুনুর রশিদ, জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি, বাসদের দিলরুবা, বগুড়া-৭ আসনে বিএনপির মোর্শেদ মিল্টন, জামায়াতের গোলাম রব্বানী, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম ও মুসলিম লীগের আনছার আলী। তফশিল মোতাবেক আজ বুধবার সকাল ১০টায় প্রতিক বরাদ্দের কথা রয়েছে।