• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ার ৭টি আসনে দাঁড়িপাল্লা বরাদ্দ পেলেন জামায়াত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: / ২১২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ। সকালে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বৈধ প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন।

অন্যান্য প্রার্থীদের পাশাপাশি জামায়াতে ইসলামী মনোনীত বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন জেলা প্রশাসক।
জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন বগুড়া-১ মোঃ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনে মাওলানা আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান, বগুড়া-৩ আসনে নূর মোহাম্মাদ, বগুড়া-৪ আসনে মোস্তফা ফয়সাল, বগুড়া -৫ আসনে মোঃ দবিবুর রহমান, বগুড়া-৬ আসনে আবিদুর রহমান এবং বগুড়া-৭ আসনে গোলাম রব্বানী।

প্রতিক বরাদ্দ শেষে জামায়াতের প্রার্থীরা নেতাকর্মি ও সমর্থকদের নিয়ে বিশেষ মুনাজাতে শরীক হন। তারা আসন্ন নির্বাচনে বিজয়ী হতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category