বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তরুণ নেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজ আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছেন।
আজ বুধবার সকোলে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ দেন।
এসময় জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সেক্রেটারি শাহিদুর রহমান সবুজ, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিরসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মিরা তার সাথে ছিলেন।
প্রতিক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, জামায়াতে ইসলামী যেই স্বপ্ন নিয়ে তাকে দাঁড়িপাল্লায় ভোট করার অনুমতি দিয়েছে বগুড়া-৪ আসনের জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে তার প্রতিদান দিবে। তিনি আসন্ন নির্বাচনে বগুড়ার সব কয়টি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।