• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক: / ৭০ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না’—আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর পরিষ্কার বার্তা, অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।

বার্তা সংস্থা এএফপি এর আগে জানিয়েছে, বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।’

বিবিসি অবশ্য গতকালই জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে, আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি। বিসিবির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তাদেরও আইসিসির সঙ্গে কোনো আলোচনা শুরুর পরিকল্পনা নেই।
আসিফ নজরুল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম গতকাল সোমবার জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category