• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

ডিজিটাল ক্যাম্পেইন লিডারদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আগামী ২৪ জানুয়ারি বগুড়ায় আমিরে জামায়াতের আগমন এবং ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভার প্রস্তুতির জন্য ডিজিটাল ক্যাম্পেইন লিডারদের প্রস্তুতি সভা আজ মঙ্গলবার সকালে শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আব্দুল মালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন। দারসে কুরআন পেশ করেন শহর জামায়াতের দাওয়াহ সম্পাদক হেদাইতুল ইসলাম।

আলোচক ছিলেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সাংবাদিক মোস্তফা মোঘল, আইটি এক্সপার্ট মাসুদ রানা ও নাঈম।

প্রধান অতিথি আমিরে জামায়াতের আসন্ন বগুড়া সফরকে স্মরণীয় করতে ডিজিটাল মাধ্যমে সকলের মাঝে জনসভার দাওয়াত ছড়িয়ে দিতে ডিজিটাল ক্যাম্পেইন লিডারদের প্রতি আহ্বান জানান।

প্রস্তুতি সভায় বগুড়া-৬ আসনের প্রতিটি মহল্লার ডিজিটাল ক্যাম্পেইন লিডাররা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category