• বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

২৪ জানুয়ারি বগুড়ায় আমিরে জামায়াতের জনসভা

প্রেস রিলিজ : / ১৪৭ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়ায় আসছেন আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসার পথে সকাল ১০টায় মোকামতলায় পথসভা করবেন। এরপর ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল নির্বাচনী জনসভায় ভাষন দিবেন আমিরে জামায়াত।

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা সকাল ১০টায় শুরু হবে। তবে, সকাল সাড়ে ৯টা থেকে জনসভায় শিল্পীরা নির্বাচনী সংগীত পরিবেশন করবেন।

বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে আমিরে জামায়াত শেরপুরে পথসভা করবেন। বেলা ১২টায় এই পথসভা শুরু হবে।

জনসভা বাস্তবায়ন উপলক্ষ্যে আজ সোমবার সকালে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার যৌথ প্রস্তুতি সভা জেলা অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category