• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

মোকামতলায় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ১৪০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

আগামী শনিবার (২৪ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মোকামতলা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোজাহিদুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, সোনাতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সামছুল আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার বলেন, আগামী ২৪জানুয়ারি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সফর করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর অংশ হিসেবে মোকামতলায় এক পথসভায় বক্তব্য রাখবেন। পথসভায় উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category