• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রেস রিলিজ : / ৩৪১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনকে নিরুপেক্ষ ভুমিকা পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করার আহবান জানান।

তিনি শনিবার সন্ধ্যায় বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে একথা বলেন।
শহর জামায়াতেরে সেক্রেটারী ও বগুড়া -৬ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন।

শহর আমীর বলেন, কুরআন সুন্নাহর আলোকে দেশ গড়তে দাঁড়িপাল্লা বিজয়ী করতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, মানবতার কল্যাণ করলে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন। দেশকে আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে বাড়ী বাড়ী গিয়ে দাড়িপাল্লায় ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবেনা। প্রার্থীদের উপর হামলা ও কর্মীদের হাত পা ভেঙ্গে দিবে। আমরা বলতে চাই কোন রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায়না। আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। দাড়িপাল্লায় ভোট দিতে বলবেন। সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। দেশের জনগনের পালস্ বুঝতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে। দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবেনা, যার প্রমান হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন। সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকল কর্মীদের সমাজ পরিবর্তনে কাজ করতে হবে। সমাবেশে বগুড়া সদরের পৌর ওয়ার্ড, ইউনিয়ন আমীর সেক্রেটারীরা অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

3 responses to “বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত”

  1. আলহামদুলিল্লাহ

  2. M Abdullah Siddique says:

    ইনশাআল্লহ দাঁড়িপাল্লা, আলহামদুলিল্লাহ

  3. M Abdullah Siddique says:

    Alhamdulellah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category